দারাজে বিকাশ পেমেন্টে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

১০ নভেম্বর, ২০২০ ১৭:৫৯  
বিশ্বের বৃহত্তম বিক্রয় উৎসব ১১.১১ উপলক্ষ্যে দারাজ–এ ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কেনাকাটা করে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন অফারের উপর অতিরিক্ত ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ১১.১১ বিশ্বের সবচেয়ে বড় বিক্রয় উৎসব। বাংলাদেশেও গ্রাহকদের দারুণ অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দিতে এ বছর দেড় কোটিরও বেশি পণ্যের উপর বিশাল ছাড় দিচ্ছে দারাজ বাংলাদেশ। ১১.১১ বিক্রয় উৎসবে বিপুল সংখ্যক গ্রাহক বিকাশে পেমেন্ট করেন। তাই এই বছর দ্রুত ও সহজে পেমেন্ট নিশ্চিত করার জন্য এক ধাপে পেমেন্ট করার সুবিধা নিয়ে এসেছে বিকাশ।